জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে অর্থ দেবে। প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে। সূত্র জানায়, গঠিত তহবিল ‘জুলাই

শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করা হবে, যা শহীদ পরিবার ও আহতদের সহায়তায় পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে। এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু