আফগানিস্তানে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর বই নিষিদ্ধ করলো তালেবান সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
     ৫:৪৪ অপরাহ্ণ

আফগানিস্তানে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদীর বই নিষিদ্ধ করলো তালেবান সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৪৪ 187 ভিউ
আফগানিস্তানের সকল বইয়ের দোকান, স্কুল লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রাখা সব ‘বিকৃত’ বই শনাক্ত করে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ দিয়েছেন তালেবান সুপ্রিম নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা। নির্দেশ জারি করে তিনি কর্তৃপক্ষকে এ হুকুম দেন। বিকৃত বই হিসেবে নিষিদ্ধের তালিকায় রয়েছে উপমহাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম হোতা সাইয়্যিদ আবুল আলা মওদুদী, যিনি জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, তার রচিত বইও। এছাড়াও আরও অনেক তথাকথিত ইসলামি চিন্তাবিদের বই আছে এর মধ্যে, যাদের চিন্তাভাবনা ইসলামী মূল্যবোধের বাইরে বলে মনে করছে তালেবান সরকার। বৃটেনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে এ বিষয়ে একটি প্রতিবেদনে সাংবাদিক মুখতার ওয়াফায়ী বলেছেন, নিষিদ্ধ এসব বইয়ের তালিকায় আছে দান্তের ১৪শ’ শতকের রচনা ‘দ্য

ডিভাইন কমেডি’, যোসেফ স্মিথের ‘দ্য বুক অব মরমন’, খলিল জিবরানের ‘দ্য প্রফেট’, এবং ইউভাল নোয়া হারারির আন্তর্জাতিকভাবে আলোচিত ‘স্যাপিয়েন্স’। এছাড়াও বহু খ্যাতনামা ইসলামি আলেম, ধর্মতাত্ত্বিক, ইরানি বুদ্ধিজীবী ও আফগান লেখকের বইও কালো তালিকাভুক্ত হয়েছে। হেরাত ও কাবুলের প্রকাশক এবং স্কুল লাইব্রেরিয়ানরা ইন্ডিপেনডেন্ট পারসিয়ানকে নিশ্চিত করেছেন- নারীর অধিকার, জাতিসংঘের প্রস্তাবনা, তালেবানবিরোধী লেখকদের জীবনী, ধর্মনিরপেক্ষ সরকারব্যবস্থা কিংবা সাবেক আফগান প্রজাতন্ত্রের ওপর লেখা বইগুলো ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করে এখন নিষিদ্ধ করা হয়েছে। গত ১৩ই জুলাই, রোববার তালেবান সরকারের চারটি মন্ত্রণালয়—ধর্ম মন্ত্রণালয়, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয় এক বৈঠকে এই নির্দেশ বাস্তবায়ন পুনঃনিশ্চিত করে। সেই বৈঠক থেকে জানানো হয়, তালেবান নেতা আখুন্দজাদার নির্দেশে একটি

কমিটি গঠিত হয়েছে। তারা সারাদেশের বই পর্যালোচনা করবে এবং যেসব বইয়ে ‘সন্দেহজনক বিষয়বস্তু’ পাওয়া যাবে, সেগুলো আলেমদের হাতে তুলে দেবে পরবর্তী পর্যালোচনার জন্য। ধর্ম বিষয়ক মন্ত্রী নূর মোহাম্মদ সাকিব বলেন, বিশেষ এক ফরমান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে লেখা এমন সব বই, যেগুলোর উদ্দেশ্য হলো সমাজকে ‘ভ্রান্ত ও বিপথগামী করা’, সেগুলো সংগ্রহ করে সরিয়ে ফেলা হবে। একইসঙ্গে আলেমদের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে, যাতে তারা শরিয়া নীতির আলোকে জনগণকে এসব বই সম্পর্কে সতর্ক করতে পারেন। সাকিব দাবি করেন, আফগানিস্তান শুধু সামরিক আগ্রাসনের শিকার হয়নি, বরং ‘সাংস্কৃতিক আগ্রাসন’-এরও শিকার। বিদেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ইসলামি ও আফগান ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। জানা গেছে, গত

বছর তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশক ও বই বিক্রেতাদের কাছে পাঠায় নিষিদ্ধ বইয়ের একটি তালিকা। এসব বইকে তারা চিহ্নিত করেছে জাতীয় স্বার্থবিরোধী, ইসলামবিরোধী, ইসলামি আমিরাতবিরোধী, মিথ্যা বিশ্বাস প্রচারক এবং নারী ও মানবাধিকারের পক্ষে লেখা হিসেবে। হেরাতের এক সাক্ষরতা কর্মী তিনটি পৃথক তালিকা শেয়ার করেছেন। এতে ৬২০টি নিষিদ্ধ বইয়ের নাম আছে। এসব বইয়ের পাশে মন্তব্য হিসেবে লেখা হয়েছে- ‘শিয়াবাদ, দেশদ্রোহীর প্রশংসা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, পাশ্চাত্য স্বাধীনতা, নারী অধিকার, কমিউনিজম, ইরানের প্রশংসা, কুসংস্কার, তালেবানবিরোধিতা, জাতিসংঘের আইন, প্রজাতন্ত্রের বর্ণনা, সংগীতের প্রশংসা, অগ্রহণযোগ্য বিষয়বস্তু’ ইত্যাদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা