আওয়ামী লীগের মোট ১৩৩ ভিআইপি গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ January, ২০২৫

আরও খবর

সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই

কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা

বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ

আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার

ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন

আওয়ামী লীগের মোট ১৩৩ ভিআইপি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ January, ২০২৫ |
আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় সালমান এফ রহমান, তৈফিক ই ইলাহী চৌধুরী, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ ১৩৩ জন ভিআইপি কে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর সহ বিভিন্ন কারাগারে থাকা ১১০ ভিআইপি বন্দিকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে। তবে ভিআইপি হিসেবে কারাগারে আটক বাইশজন সাবেক সংসদ সদস্যসহ ২৩ জন এখনো পাননি ডিভিশন। অভ্যুত্থানে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর শুরু হয় গ্রেফতার অভিযান। এক এক করে কারাগারে পাঠানো হয় এক সময়ের প্রভাবশালী ব্যক্তিদের। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে

বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ডিভিশন পেয়েছেন ১১০ জন। তাদের মধ্যে আছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তওফিক ই ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনিসহ ঊনত্রিশ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এছাড়া ২২ জন সাবেক সংসদ সদস্য, ৪৪ জন সরকারি কর্মকর্তা ও অন্যান্য পেশার ১৫ জন রয়েছেন কারাগারে। ভিআইপি হিসেবে কারাগারে আটক ২২ এমপিসহ ২৩ জন ডিভিশন

চেয়ে আবেদন করলেও এখনো অনুমোদন মেলেনি। সাধারণ বন্দি হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে তাদের। ভিআইপি ১৩৩ বন্দিকে দেশের ১৫ টি কারাগারে রাখা হয়েছে। আইজি প্রিজন্স বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তারা অটোমেটিক্যালি তারা ডিভিশন পেয়ে থাকেন। এমপি মিনিস্টার তারপর অন্যান্য ব্যবসায়ী যারা আছেন, এরকম কিছু এমপি অথবা বিশিষ্ট ব্যক্তি আছেন যাদের আবেদন পেন্ডিং আছে বা ডিভিশন পাননি তারা। কারা অধিদপ্তর বলছে, আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন এক ও ডিভিশন টু’তে দেয়া হয়। ডিভিশন পাওয়া বন্দি এক বা একাধিক বন্দির সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে থাকে একটি চেয়ার ও একটি টেবিলও। এসব বন্দিদের জন্য আলাদা

শৌচাগার থাকে। প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পান বন্দিরা। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টেলিভিশন ও পান তারা। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দির নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন। ১৫ দিন বা এক মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন। আইজি প্রিজন্স বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন আরো বলেন, ভিআইপি বন্দিরা এলে অথোরাইজেশন যদি বলি আমি নাইনটি সিক্স স্কয়ারফিট হচ্ছে উনাদের জন্য অথোরাইজেশন বা বিল্ডিং ভেদে জায়গা ভেদে একটু হেরফের হতে পারে। কিছু এডিশনাল প্রোটিনের পরিমাণ, কিছু অন্যান্য বন্দীদের থেকে বেশি পরিমাণ প্রোটিন পান। ডিভিশন পাওয়া বন্দির তত্ত্বাবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেওয়া হয়।৫ আগস্ট পরবর্তী বন্দির সংখ্যা বেড়েছে ঢাকা কেন্দ্রীয়

কারাগার ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। এই দুই কারাগারে সব মিলিয়ে বন্দি আছেন দশ হাজার একশ দুই জন।ঢাকা এবং কাশিমপুরে এক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি