ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা
৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম
হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ
হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫
এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি
নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে বরিশালের উজিরপুরে বায়জীদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
৭ই নভেম্বর, শনিবার রাতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বায়জীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে বাসাবাড়িতে থাকা নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ করতেন তিনি। পরে এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে নারীদের অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতেন।
তার মুঠোফোনে কয়েক শতাধিক নারীর গোপন ভিডিও পাওয়া গেছে বলেও জানান তারা।
ঘটনার সময় তাকে হাতে-নাতে আটক করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ
জনতা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এদিকে স্থানীয়দের অভিযোগ, বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’