হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ October, ২০২৬

হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৬ |

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশকে ঘিরে ফেলে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয়, যা একপর্যায়ে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া আসামির নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রামের বাসিন্দা। জাগলার চরের একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচরণ বাজারে অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে শনাক্ত করা হয়।

তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নিলে স্বজন ও স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে হট্টগোল শুরু করেন। ওসি কবির হোসেন বলেন, "একপর্যায়ে আসামির স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। এই সুযোগে তাঁরা নিজাম উদ্দিনকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।"

থানা সূত্রে জানা যায়, ওই এলাকায় যাতায়াতব্যবস্থার উন্নতির পর পুলিশ অভিযান পরিচালনা শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ও জড়িতদের আইনের আওতায় আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের তথ্যমতে, গত বছরের ২৩ ডিসেম্বর হাতিয়ার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চরের দখল নিয়ে শামছুদ্দিন ওরফে কোপা শামছু,

আলাউদ্দিন ও ফরিদ কমান্ডারের বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ২৫ ডিসেম্বর কোপা শামছুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। উক্ত হত্যা মামলার আসামি হলেন নিজাম উদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়