রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ October, ২০২৬

রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ October, ২০২৬ |
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতের দুই হাত বিচ্ছিন্ন এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন আগে তার কাছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ উঠেছে। নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইসগেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার পরিবারে স্ত্রী পারভিন আক্তার (৩৬), এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পেশায় কৃষক ও পশু পালনকারী নেজাম দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ধান চাষ করে আসছেন। পরিবারের সদস্যরা জানান, বন্য হাতির উপদ্রব থেকে পাহাড়ি

জমির ফসল রক্ষা করতে প্রায়ই রাতে জমি পাহারা দিতে যেতেন নেজাম। গত ২৭শে অক্টোবর, সোমবার রাত ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি বাড়ি থেকে ধানখেত পাহারা দেওয়ার উদ্দেশ্যে বের হন। সারারাত পেরিয়ে গেলেও সকালে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাষাবাদের জমি থেকে প্রায় ২০০ মিটার দূরে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান তারা। নিহতের স্ত্রী পারভিন আক্তারের দাবি, তার স্বামীর সঙ্গে স্থানীয় কারও কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ ছিল না। কার দিকে সন্দেহের আঙুল তুলবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, ঘর নির্মাণকে কেন্দ্র করে ঘটনার চার দিন আগে নেজামের কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল

সন্ত্রাসী। তিনি চাঁদা না দেওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। অন্যদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কৃষিজমি নিয়ে বিরোধ বা বাড়ি নির্মাণসংক্রান্ত কোনো বিষয়ও এর পেছনে থাকতে পারে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় ১৫ মিনিটের হ্যাটট্রিকে ১,০০০ গোলের আরও কাছে রোনালদো পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের! টুঙ্গিপাড়ায় কলেজের রড-গ্রিল, নির্মাণসামগ্রী চুরির দায়ে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার পরকীয়া-যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন দুদকের শীর্ষ কর্তারা ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও শিশুকন্যাকে হত্যা অনিয়মের অভিযোগে শনিবার জামায়াতের বিক্ষোভের ডাক সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ