ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ October, ২০২৬

ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ |
ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতার পর আগামী কয়েক দিনের জন্য ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বিশেষ করে আগামী শনিবার এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিরাপত্তাবিষয়ক এক বৈঠকের পর মাখোঁ বলেন, যেসব সংগঠনের বিক্ষোভ বা সমাবেশ আয়োজনের বৈধতা নেই, তাদের আবেদন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাতিল করবেন। তিনি জানান, ট্রেড ইউনিয়নগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের অনুমতি চাইতে পারবে। তাদের আবেদন পর্যালোচনা করবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ট্রেড ইউনিয়নগুলোর আবেদনের ক্ষেত্রে তারা বিকল্প পথে বিক্ষোভ করার প্রস্তাব দেবেন। তবে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভের আবেদন সম্ভব হলে নিষিদ্ধ করা হবে। পরিস্থিতি শান্ত রাখা এবং

ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন সুরক্ষিত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মাখোঁ। জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ মোকাবিলায় আগাম প্রস্তুতির ঘাটতি ছিল বলে স্বীকার করেন মাখোঁ। তিনি বলেন, পরিস্থিতির কিছু দিক আগে থেকে অনুমান করা যায়নি। তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। গত বুধবার রাতের ঘটনাগুলোও এসব পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। মাখোঁর অভিযোগ, সম্প্রতি উগ্র বামপন্থি সংগঠনগুলো সরকার উৎখাতের চেষ্টা চালিয়েছে। তাদের রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতে শুক্রবার প্রতিরক্ষাবিষয়ক একটি বৈঠক ডাকার

কথাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে আরও কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান