ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৬

ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৬ |
রাজনৈতিক বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিভিন্ন সড়কে হাজার হাজার ভারী কন্টেইনার বসিয়ে শহর কার্যত বন্ধ করে দিয়েছে সরকার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা। অবরোধের কারণে পরিবহন খাতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। একই সঙ্গে রাস্তায় আটকে থাকা চালকেরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজধানীমুখী পদযাত্রা ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আনুমানিক ১,৫০০ থেকে ২,০০০ কন্টেইনার রাখা হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় তরুণদের মধ্যে ইসলামাবাদকে ঠাট্টা করে ‘কন্টেইনারবাদ’ বলার চল শুরু হয়েছে। তবে হাস্যরসের আড়ালে শহরটি বাস্তবেই গুরুতর সংকটে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদন বলছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ যেসব কন্টেইনার ও লরি জব্দ করেছে, সেগুলোর কারণে

বহু চালক ও পরিবহন ব্যবসায়ী আটকে পড়েছেন। অল পাকিস্তান গুডস ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, পুলিশ বেআইনিভাবে তাদের গাড়ি আটকে রেখেছে। এতে প্রতিদিনের আয় ও ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না। এদিকে, বিদেশি শিপিং কোম্পানির কন্টেইনার আটকে থাকায় প্রতিদিন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার জরিমানা দিতে হচ্ছে। সরকার অবশ্য এই অভিযোগ নাকচ করেছে। তাদের বক্তব্য, নিয়ম মেনে চুক্তির ভিত্তিতে কন্টেইনার ভাড়া নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়েই ভাড়া পরিশোধ করা হবে। ক্ষতির পরিধি কন্টেইনার ভাড়ার মধ্যেই সীমিত নেই। সড়ক বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজনৈতিক অচলাবস্থায় অর্থনীতির ক্ষতি বাড়ছে। একই সঙ্গে রাজধানীর জনজীবন অনিশ্চয়তা ও স্থবিরতার মধ্যে

পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান