টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে দলীয় আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে টিআইবি। আজ রোববার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। বিবৃতিতে টিআইবি বলেছে, রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কীভাবে

ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করার ঘটনা ক্ষমতাসীন দলের জন্য কী ধরনের দৃষ্টান্ত তৈরি করছে, তা ভাবা প্রয়োজন। তিনি বলেন, রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ সরকারের পতনের পর ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, সেটিও দলটির নীতিনির্ধারকদের বিবেচনা করা প্রয়োজন। ইফতেখারুজ্জামান বলেন, সাধারণ মানুষের মনে আগের সরকারের স্বেচ্ছাচারী আচরণের স্মৃতি এখনো তাজা। এমন পরিস্থিতিতে বিএনপির নীতিনির্ধারকদের দলীয়

নেতা-কর্মীদের একটি অংশের বিরুদ্ধে ওঠা দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগের পরিণতি নিয়ে ভাবতে হবে। টিআইবির বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টের পর বিএনপির একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠেছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এসব কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেছে টিআইবি। কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করেছে সংস্থাটি। টিআইবির ভাষ্য, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; ২০২৪ সালের আগস্টের পর থেকে ঘটে চলা ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা। ইফতেখারুজ্জামান বলেন, সরকার এখনই কার্যকর

আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ না নিলে দখলবাজি ও চাঁদাবাজির প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দলীয়ভাবে বহিষ্কারসহ কিছু পদক্ষেপ নেওয়া হলেও কঠোর প্রতিরোধের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না—এমন অভিযোগ রয়েছে। এর ফলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি। একই সঙ্গে দলীয়ভাবে আত্মশুদ্ধির উদ্যোগ নিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর