মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৬

মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৬ |
দেশে বর্তমানে কোনো মহামারির প্রাদুর্ভাব না থাকলেও আগাম প্রস্তুতির অজুহাতে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতে ৩ হাজার কোটি টাকার একটি বিশাল ঋণনির্ভর প্রকল্প সাজানো হয়েছে। প্রকল্পের প্রায় ৯০ শতাংশ অর্থ বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে মূল লক্ষ্যকে পাশ কাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ, পরামর্শক ফি ও গাড়ি কেনাকাটাতেই প্রায় এক হাজার কোটি টাকা খরচের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর—এই তিন সংস্থা মিলে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের ব্যয়ের চিত্র উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পর্যবেক্ষণ করে দেখা যায়, বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়নাধীন এ প্রকল্পে স্বাস্থ্যসেবার চেয়ে কেনাকাটা ও

ভ্রমণেই নজর বেশি: ভ্রমণ ও প্রশিক্ষণ: কর্মকর্তাদের ভ্রমণের জন্য ১২০ কোটি টাকা এবং প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনে সোয়া ৫০০ কোটি টাকার বেশি প্রস্তাব করা হয়েছে। পরামর্শক ফি: প্রকল্প সম্পর্কিত পরামর্শকদের (কনসালট্যান্ট) ফি বাবদ বরাদ্দ রাখা হয়েছে প্রায় সোয়া ৩০০ কোটি টাকা। গাড়ি কেনা ও ভাড়া: সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনটি সংস্থা মিলে ২০ কোটি টাকার গাড়ি কেনার প্রস্তাব করেছে। এছাড়া গাড়ি ভাড়া বাবদ ধরা হয়েছে আরও সাড়ে ৬ কোটি টাকা। ভবন নির্মাণ: বিভিন্ন স্থানে ভবন নির্মাণেই খরচ ধরা হয়েছে ৩৬৬ কোটি টাকা। বিশাল অংকের এই বরাদ্দের তুলনায় সাধারণ মানুষের প্রত্যক্ষ উপকারে আসবে এমন খাতে বরাদ্দ রাখা হয়েছে বেশ কম। সংক্রামক ব্যাধি প্রতিরোধের মূল হাতিয়ার ভ্যাকসিন

ক্রয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৮২ কোটি টাকা এবং ল্যাব সরঞ্জাম ক্রয়ে ধরা হয়েছে ৬৪৭ কোটি টাকা। উপকারভোগী নিয়ে অস্পষ্টতা ও টিআইবির সমালোচনা সারাদেশের ১০০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের কথা বলা হলেও সাধারণ মানুষ এর থেকে কীভাবে সরাসরি উপকৃত হবে, তার কোনো স্পষ্ট রূপরেখা ডিপিপিতে নেই বলে আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। বিষয়টিকে কেনাকাটা ও খরচের ‘মহোৎসব’ হিসেবে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “মূল লক্ষ্যকে পাশ কাটিয়ে এ ধরনের প্রকল্প নেওয়া অপরাধের শামিল। প্রশিক্ষণ বা কনসালটেন্সির নামে যে অর্থ দেওয়া হয়, তার সিংহভাগই বাস্তবে অপচয় ও আত্মসাৎ হয়। অনেক ক্ষেত্রে এসব বিদেশ ভ্রমণ বা প্রশিক্ষণের সাথে প্রকল্পের মূল

উদ্দেশ্যের সামঞ্জস্য থাকে না।” তিনি আরও জানান, দাতা সংস্থা হিসেবে বিশ্বব্যাংকেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে এবং তারা দায় এড়াতে পারে না। সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানের মতে, প্রয়োজনীয়তা সঠিকভাবে যাচাই না করে এবং উপকারভোগীর স্পষ্ট রূপরেখা না দিয়ে সাধারণ জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করা গ্রহণযোগ্য নয়। সূত্র: একাত্তর টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম