ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবারও গণভোটের ভাবনা
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত
বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা
মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা
অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় স্কুল-কলেজপড়ুয়া ৭ কিশোর-তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হলেও শনিবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়। কিশোরদের সঙ্গে এমন অমানবিক ঘটনার সমালোচনা করেছেন সুধীজন।
গ্রেপ্তারকৃত কিশোররা হলো উপজেলার হবিবপুর গ্রামের অনিক দাস (১৭) এবং ডুমরা গ্রামের বর্ষণ তালুকদার (১৭), সৌমিত্র দাস (১৬), অভি দাস (১৫), রুপম দাস (১৫), দীপ্ত দাস (১৬) ও ইমন (১৫)। তারা স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর বলে জানান স্থানীয়রা।
পরিবার ও সুধীজনের অভিযোগ, কিশোররা স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে গ্রেপ্তারের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের অন্যায় ও
অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিশোরদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তাদের বিষয়ে যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন সুধীজন। শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আসামিরা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছিল। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।