শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
নাটোরে দুই শিশুর খেলা থেকে সৃষ্ট বিরোধের জেরে বায়েজিদ (৮) নামে এক শিশুর হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু বায়েজিদকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ চেয়ারম্যান রোড এলাকার বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের ছেলে। সে নাটোর পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। স্থানীয় সূত্র জানায়, বায়েজিদের বাবা মাহমুদুল হাসান ব্যাংক কর্মকর্তা হিসেবে বর্তমানে ঢাকায় কর্মরত। নাটোর শহরের চেয়ারম্যান রোডে তাদের নিজস্ব বাড়িতে বায়েজিদের মা ও ভাইবোনেরা থাকেন। বাড়িটির একটি অংশে

নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল শাকিল আহমেদ ভাড়া থাকেন। বায়েজিদ ও শাকিলের চার বছর বয়সী মেয়ে প্রায়ই একসঙ্গে খেলত। একদিন খেলার সময় তাদের মধ্যে বিরোধ বাধে। বায়েজিদের পরিবারের অভিযোগ, বিরোধের কথা জানার পর কনস্টেবল শাকিল তাকে নিজের বাসায় ডেকে নেন। সেখানে ধারালো কোনো বস্তু দিয়ে বায়েজিদের ডান হাতের একটি আঙুল কেটে দেন তিনি। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর কনস্টেবল শাকিল আহমেদের বাসায় গিয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হয়, তবে তাকে পাওয়া যায়নি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কনস্টেবল শাকিল তার নিজের

মেয়েকে শারীরিক নির্যাতনের মৌখিক অভিযোগ করেছেন এবং চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। ওসি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ