ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬ |
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তার নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি (এফডিআই) দলের যুব শাখার এক অনুষ্ঠানে রোববার তিনি এই প্রস্তাবের কথা জানান। মেলোনির প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে— স্কুলে বোরকা ও নিকাবের মতো মুখ-ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা, প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় আইনি সীমা আরোপ এবং যেসব বিদেশি অভিভাবকের সন্তান স্কুলব্যবস্থায় মানিয়ে নিতে “গুরুতর সমস্যায়” পড়ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রস্তাবে হিজাবকে অন্তর্ভুক্ত করা হয়নি। নিকাব ও বোরকা পুরো মুখ ঢেকে রাখে, অন্যদিকে হিজাব শুধু চুল ও ঘাড় ঢাকে, মুখ খোলা থাকে—এই পার্থক্যের কথা

তুলে ধরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেলোনির প্রস্তাব হিজাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেলোনি এই পদক্ষেপকে নারীর স্বাধীনতা ও সমতার প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, কোনো তথাকথিত ঐতিহ্যের দোহাই দিয়ে কোনো তরুণীকে মুখ ঢাকতে বাধ্য করা উচিত নয়। তিনি বলেন, স্কুল এমন পরিবেশ হওয়া উচিত যেখানে শিক্ষার্থীরা যোগাযোগ করতে, অংশ নিতে ও সমাজে একীভূত হতে পারে। প্রসঙ্গত, ইতালিতে ইতোমধ্যে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার নিয়ম চালু আছে। নতুন এই প্রস্তাব আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। পর্যবেক্ষকরা বলছেন, ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে মেলোনির ওপর তার চেয়েও কট্টর-ডানপন্থী নবগঠিত দল ন্যাশনাল ফিউচার (এফএন)-এর ক্রমবর্ধমান রাজনৈতিক

চাপ এই ঘোষণার একটি বড় কারণ। জুলাই মাসেই এফএন দলটি স্কুলে বোরকা নিষিদ্ধের দাবি তুলেছিল। এটি ইতালিতে ইসলাম ও অভিবাসন-সংক্রান্ত বৃহত্তর বিতর্কের সবশেষ অধ্যায়। ২০২৪ সালের অক্টোবরে বলগনায় বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত এক ইমামকে উগ্রবাদী বক্তব্য ও সহিংসতায় উসকানির অভিযোগে বহিষ্কার করেছিল মেলোনি সরকার—যা সে সময়ও ইতালিতে ইসলামি সংস্কৃতি ও ইউরোপীয় মূল্যবোধের “সামঞ্জস্যহীনতা” নিয়ে বিতর্ক উসকে দিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য