ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯
তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু
রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল
ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি
রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দেড় ঘণ্টা পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজেজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। রোববার স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায়
মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসে। কিন্তু আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।