ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ September, ২০২৬

ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৬ |
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসী পরিবারে অস্ত্রের মুখে সন্তানকে জিম্মি করে তার সামনেই মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু ধর্ষণই নয়, ওই বাড়িতে ভাঙচুর ও প্রায় ৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট চালানো হয়েছে এবং নির্মম এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। গত ১৭ই সেপ্টেম্বর, রাত ৮টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফ মিয়া (২৩) ও আরিফ মিয়াসহ (২১) পাঁচজনের একদল দুর্বৃত্ত ওই প্রবাসীর বাড়িতে গিয়ে পানি ও একটি কুড়াল চায়। প্রবাসীর নবম শ্রেণিপড়ুয়া ছেলে পানি নিয়ে দরজার সামনে আসতেই তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। এরপর দুর্বৃত্তরা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে

আসবাবপত্র ভাঙচুর করে এবং নতুন ঘর নির্মাণের জন্য রাখা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নেয়। লুটপাটের একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন ওই নারীকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে এবং বাকিরা পাহারায় থাকে। অভিযোগে জানা যায়, অভিযুক্ত রাজীব (২৩) পুরো ঘটনার ভিডিওচিত্র তার মুঠোফোনে ধারণ করে। পরবর্তীতে এ ঘটনা কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দেওয়ার জন্য চাঁদা দাবি করা হয়। দুর্বৃত্তরা স্থান ত্যাগ করলে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাতেই অভিযানে নামে গফরগাঁও থানা পুলিশ। রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায়

এক কিলোমিটার দূরে এক নির্জন স্থান থেকে অভিযুক্ত রাজীবকে আটক করা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য চারজন পালিয়ে যায়। আটক এড়াতে রাজীব তার ব্যবহৃত মুঠোফোনটি পানিতে ফেলে দিলেও পুলিশ তা উদ্ধার করতে সক্ষম হয়। ভুক্তভোগীর দেবর জানান, বড় মেয়ের বিয়ের পর নবম শ্রেণি পড়ুয়া ছেলেকে নিয়ে তার ভাবি একা বাড়িতে থাকতেন। এ সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা হীন এ কাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, ভুক্তভোগী নারী পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী দুজন সরাসরি ধর্ষণে জড়িত ছিল এবং

অন্যরা বাইরে পাহারায় ছিল। এ ছাড়া ভাঙচুর, লুটপাট ও ভিডিও ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের