রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজধানীর চারটি স্থানে অন্তত ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দুপুরে মালিবাগ, সন্ধ্যায় মহাখালী ও আগারগাঁও এবং রাতে যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগ রেলগেট সংলগ্ন একটি পরিবহনের কাউন্টারের কাছে ককেটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও এবং সাড়ে ৬টার দিকে মহাখালীতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে। বনানী থানা পুলিশ জানায়, মহাখালীতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাদের ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপর ঘটনায় রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার ফটকের অদূরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে যাত্রাবাড়ী থানা পুলিশ বলছে, বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেটি ককটেল বিস্ফোরণ কি না নিশ্চিত হওয়া যায়নি। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. হাসানুর জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর ঘটে এ ঘটনা। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পৃথক স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ ঢাবির হলে কমিটির বদলে সমন্বয়ক দিল শিবির, মিশ্র প্রতিক্রিয়া মমতার রাজনৈতিক জীবনের অভিশপ্ত দিন শুক্রবার, খোয়ালেন দলীয় নাম ও প্রতীক আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক ১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত অন্তত ৫০ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে? মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত পেস্ট গলাতেই বেরিয়ে এলো কোটি টাকার স্বর্ণ, অতঃপর… বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল