ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি
ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার
বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ
মুক্তিযুদ্ধবিরোধীদের বাধা সত্ত্বেও কানাডায় বঙ্গবন্ধু স্মরণে সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত
সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন
সৌদি আরবের রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না ও ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের এক প্রবাসী যুবক খুন হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তার তিন মাস বয়সি এক শিশুসন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে পাড়ি জমান মতিউর। রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিনজন রুমমেটের সঙ্গে থাকতেন তিনি। দু-তিনদিন আগে রান্না করা ও ঘুমানো নিয়ে রুমমেটদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফিরলে ওই পুরোনো বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কক্ষে থাকা অভিযুক্ত তিন যুবক পালিয়ে যান। নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং রুমমেটদের সঙ্গে সৃষ্ট ঝামেলার কথা আগে পরিবারকে জানিয়েছিলেন। সোমবার থেকে তার ফোন বন্ধ পাওয়ায় একই কক্ষে থাকা গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তারা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, প্রবাসে কোম্পানীগঞ্জের
এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।