নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনবাণীর সাংবাদিক মোহাম্মদ শহিদকে প্রকাশ্যে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। আজ ১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে মাদক

ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের ঘটনায় একাধিক ভুক্তভোগী বিভিন্ন সময়ে থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেছেন। বক্তারা জানান, গত ৬ই সেপ্টেম্বর মারজাহান বেগম নামে এক নারী কবিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে আব্দুল কাদের জসিম তার কাছ থেকে এক লাখ টাকা নেন। পরে বিরোধ নিষ্পত্তি না করে ওই টাকা আত্মসাৎ করা হয়। টাকা ফেরত চাইলে তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন ওই নারী। এ ঘটনায় সাংবাদিক মোহাম্মদ শহিদ তার কর্মরত প্রতিষ্ঠান দৈনিক জনবাণীর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করেন। এরপর আব্দুল কাদের জসিম প্রকাশ্যে সাংবাদিক

শহিদকে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেন। এমনকি মানববন্ধনের আগে বিভিন্ন মাধ্যমে সাংবাদিক মোহাম্মদ শহিদকে মানববন্ধন না করতেও হুমকি দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান সাংবাদিকরা। এদিকে সাংবাদিক মোহাম্মদ শহিদ বলেন- বিএনপি নেতা আবদুল কাদের জসিমের মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ট। তার বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার পর থেকে জসিম এবং তার সঙ্গীয় সন্ত্রাসীরা তিনি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। এছাড়া

সম্মানহানী করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক’সহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন জসিম ও তার লোকজন। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জানান, আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’