নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৬

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৬ |
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকারীরা আড়াইহাজার থানা থেকে যেসব অস্ত্র-গোলাবারুদ লুট হয়েছিল, এটি তারই অংশ। আজ ১২ই সেপ্টেম্বর, শনিবার দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্রগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ওসি মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারীদের আড়াইহাজার থানা থেকে

লুট করা পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদে রেখে গেছেন। মসজিদে কোনো সিসিটিভি নেই। কে বা কারা অস্ত্র-গুলি রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাসির উদ্দিন বলেন, শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক আমাকে জানান যে তিনি দ্বিতীয় তলায় কোরআন শরিফ রাখার তাকে পিস্তল ও গুলি দেখেছেন। পরে সেখানে গিয়ে পিস্তল ও গুলি দেখতে পাই। রাতে থানায় জানানোর জন্য গেলে ওসিকে না পেয়ে ফিরে

আসি। আজ দুপুরে পুলিশ এসে গুলি, পিস্তল ও ম্যাগাজিন নিয়ে যান। তিনি আরও বলেন, আগেও অনেকে আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ অনেকে মসজিদে এসে জমা দিয়ে গিয়েছিলেন। যেগুলো পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট বিকেলে আন্দোলনকারী সরকারবিরোধী জঙ্গি-সন্ত্রাসীরা আড়াইহাজার থানায় হামলা ও লুটপাট চালায়। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামঃ বাংলাদেশের প্রাপ্তি রাজস্বের ২৭% ও ২১ হাজার কোটি টাকার প্রকল্প ঋণ শোধের দায় আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।” -দেশরত্ন শেখ হাসিনার এক নির্মোহ ও অনন্য জীবনদর্শন ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা গার্মেন্টস শ্রমিক আন্দোলন ধামাচাপা দিতে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগ খুঁজছে সরকার ও মিডিয়া! বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন নিয়ে জার্মান পার্লামেন্টে নথি পেশ করল জার্মানি শাখা ছাত্রলীগ নিয়ন্ত্রণের বাইরে তৈরি পোশাক খাতের অসন্তোষ: পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে ৩২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৩০০ কারখানায় ছুটি জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল অর্থনীতির বেহাল দশা, মানুষের পেটে ভাত নেই: একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অনেক শপিং মল জাতীয় জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ কৃষিমন্ত্রী সারসংকট নিয়ে বললেন, ‘এখানে দুষ্টু লোক আছে’ আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন: কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম বৈঠক