আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
ঝিনাইদহে আইনমন্ত্রীর অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের সময় ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যায় দ্য ডেইলি স্টারের সংবাদদাতা ওমর আলী সোহাগকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে। এসময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সোহাগ ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চের সামনে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সোহাগ বলেন, আমি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম।

অনুষ্ঠান শেষে অন্যান্য সাংবাদিকদের মতো আমিও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাই। আইনমন্ত্রী কথা বলা শুরু করলে হঠাৎ ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন পেছন থেকে এসে বলেন, “তুই এখানে কেন এসেছিস। তুই সরকারের বদনামের নিউজ করিস, তুই আওয়ামী লীগের দোসর। এখান থেকে বের হয়ে যা।” এসব কথা বলার সময় তিনি আমাকে ধাক্কা দিতে দিতে বের করে দেন। ‘পরে তিনি ছাত্রদলের কর্মীদের আমাকে মারার নির্দেশ দেন। আমি ঘটনাস্থল থেকে দ্রুত বের হয়ে একটি চায়ের দোকানের পাশে দাঁড়াই। পরে সেখানে ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী এসে আমাকে মারধর শুরু করে,’ অভিযোগ সোহাগের। তিনি বলেন, ‘এ ঘটনার পর আমি ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা

নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।’ অভিযুক্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বর্তমানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বাংলাভিশন টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি। এ বিষয়ে যোগাযোগ করা হলে মারধরের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করে মাখন বলেন, ‘ঘটনাস্থলে ওমরকে আইনমন্ত্রীর ছবি তুলতে দেখে আমি বাধা দিয়ে বলেছি, “তুমি এখানে কী করছ?” এবং তাকে ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি।’ এই কাজ করার এখতিয়ার আছে কি না—প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, নেই।’ এ বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি প্রেসক্লাবের সভাপতিকে একজনকে উদ্দেশ্য করে “আপনি এখানে কেন?” বলতে দেখেছি। এরপর কী হয়েছে আমি জানি না।’ মাখনের বিএনপি সংশ্লিষ্টতা সম্পর্কে

কিছু জানেন না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘তবে তার (মাখনের) এটা করা অবশ্যই উচিত হয়নি।’ সাংবাদিক লাঞ্ছনার ঘটনা সত্যি হলে থানায় মামলা করে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। আইনমন্ত্রী বলেন, ‘আইনি ব্যবস্থা নিলে তাকে (সোহাগকে) সহায়তা করা হবে।’ পূর্ব শত্রুতার জের ধরে সোহাগের ওপর মাখন আক্রমণ করেছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। সোহাগ বলেন, ‘গত ১৫ই জুলাই ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তখন থেকেই মাখন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।’ এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জওসি মো. আসাদউজ্জামান বলেন, ‘আমরা জিডি পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় তীব্র

নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ও আসিফ ইকবাল কাজল,ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি, সাহিদুল এনাম পল্লব এবং স্থানীয় সাংবাদিক নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার জোকোভিচ ‘সবাই চিন্তিত’, লর্ডসে লজ্জার হারের পর বললেন পাকিস্তানের আব্বাস দিল্লিতে এফসিসি সেমিনার বাতিল নিয়ে দেশের গণমাধ্যমে অপপ্রচার: আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের! ২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান