ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানির তালিকায় ঘাপলার দায়ে জামায়াতে ইসলামীর দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন— উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
জানা গেছে, সরকারি ভাতা সুবিধার জন্য করা তালিকা থেকে প্রকৃত ইমাম-মুয়াজ্জিনদের বাদ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দেওয়ার কাজ করেছিলেন স্থানীয় জামায়াত নেতারা। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর বেকায়দা অবস্থায় পড়ে জামায়াতে ইসলামী।
পড়ুন: প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
সারাদেশে ‘সৎ লোকের শাসন’ চাওয়া দল জামায়াতের নেতাদের এমন দুর্নীতি-অনিয়ম ও ভ্রষ্টাচারের ঘটনায় যুদ্ধাপরাধী দলটির সমর্থকরাও সমালোচনার মুখে পড়েন।
কেশবপুরের ঘটনায়
তড়িঘড়ি নিজেদের ভাবমূর্তি রক্ষায় দুই নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা জামায়াতে ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না। দলীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অভিযুক্ত নেতারা অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় উপজেলা জামায়াত। এ ব্যাপারে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে
সরিয়ে দেওয়া হয়েছে।