বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ |
পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এক দিন পুনরায় ভারতের অংশ হয়ে যাবে, এ বিষয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। সোমবার (১৭ আগস্ট) ছত্তীসগঢ়ের রায়পুর বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন দাবি করেন। খবর ইন্ডিয়া টুডে’র। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছে, তা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতা। যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। ধর্মীয় ধর্মান্তরকরণ এবং ছত্তীসগঢ়ে এ বিষয়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগগুলো মূলত রাজনৈতিক বাকচাতুরী

মাত্র। তার মতে, ভারতে কোনো ধর্মই বিপন্ন নয়, বরং দেশের সম্মান ও মর্যাদা হুমকির মুখে রয়েছে। সনাতন ধর্মের বিষয়ে তিনি জানান, সনাতন সংস্কৃতি ও ধর্মে কোনো মৌলিক ত্রুটি নেই এবং সমাজের গুটিকয়েক বিকৃত মানসিকতার মানুষের কারণে এই বৈষম্য তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ভগবান রাম, কৃষ্ণ ও শিবের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করলে ধর্মান্তকরণের কোনো প্রশ্নই ওঠে না। রামদেব ভারতের ভবিষ্যৎ নিয়ে তার লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং এর নাগরিকদের সেরা নাগরিক হিসেবে দেখতে চান। পাশাপাশি ভারতীয় অর্থনীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে যাওয়া, ডলার ও পাউন্ডের সমকাজে রুপির মান উন্নীত করা এবং ভারতীয় পাসপোর্টের মান এত

শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন, যাতে বিশ্বজুড়ে ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন না হয়। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো দেশগুলোতেও ভারত যেন সমান সম্মান অর্জন করে, সে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক