বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬

বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ |
বগুড়ায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলার আসামি শাপলা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। শাপলা বেগম বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনে বগুড়ার প্রথম নিহত হিসেবে স্বীকৃত সিয়াম শুভর পালক মা। ১৭ই আগস্ট, সোমবার সকালে বগুড়া মহানগরীর চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাপলা বেগম চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. আশিকের স্ত্রী। ২০২৪ সালের ১৯শে জুলাই সন্ধ্যায় ঘুরতে বেরিয়ে সেউজগাড়ী আমতলা মোড়ে অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত হয় কিশোর সিয়াম শুভ। পরে তাকে বগুড়ার বৈছার

প্রথম নিহত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সিয়াম ছিলেন শাপলা বেগমের পালক সন্তান। তবে জুলাই আন্দোলনে নিহতের মা হিসেবে পরিচিতি পাওয়ার পরও শাপলা বেগম মাদক ব্যবসা থেকে সরে আসেননি বলে অভিযোগ পুলিশের। মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর থানা পুলিশের একটি দল চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় শাপলা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ওপর হামলার অভিযোগও ছিল শাপলা বেগমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে। গত বছরের আগস্টে শাজাহানপুর

থানার একটি চুরি মামলার আসামি রনিকে গ্রেপ্তার করতে চকসুত্রাপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, ওই অভিযানের সময় শাপলা বেগম ও তার স্বামী আশিকের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠি, রড ও বঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় শাপলা বেগমকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান তিনি। সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, শাপলা বেগমের মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে স্থানীয়রা ও পুলিশ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। নতুন করে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা শেখ হাসিনার ‘মহিলা বাস’ এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪ চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস ওভাল অফিসে ট্রাম্পের কটাক্ষের মুখে নারী সাংবাদিক প্রেমিকের সহায়তায় স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫