ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ
ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে ৬ রিকশাচালককে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের ১৫ই আগস্টের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে তাদের আটক করা হয় বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।
শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেটসংলগ্ন বাজার থেকে তাদের আটক করে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ।
আটকরা হলেন—হারুন শেখ (৫৪), মজিদ শেখ (৫৬), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)।
শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। বর্তমানে জেলার বিভিন্ন রিকশা
স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ধুলদী বাজারে আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। এ উপলক্ষে শ্রমিকরা খিচুড়ি রান্নার আয়োজন করেন। সংগঠনের নেতাদের অভিযোগ, ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয় শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, তাদের সংগঠনটি রাজনীতিকমুক্ত। কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। এরপরও ছয় শ্রমিককে আটক করা হয়েছে। পুলিশ তাদের ছেড়ে দেওয়ার কথা বললেও দীর্ঘ সময় পরও তারা থানায় আটক ছিলেন বলে দাবি করেন তিনি। ছিদ্দিকুর রহমান আরও বলেন, পুলিশ আসার আগেই মুরগির
মাংস ভুনা করা হয়েছিল, চাল ও ডাল পরিষ্কার করা হচ্ছিল। ওই সময় পুলিশ হানা দিয়ে ভুনা মুরগির মাংস ঢেলে ফেলে দেয় এবং তেল, চাল ও ডাল নিয়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের থানায় আনা হয়েছিল। পরে তদন্ত করে দেখা গেছে, তারা নিরীহ রিকশাচালক এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাদের দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে।