১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচটি বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির সন্ত্রাসীদের সম্পৃক্ততা মিলেছে। গতকাল ১৫ই আগস্ট, শুক্রবার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৩, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জানা যায়, রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ৮নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সংগঠক ইমতিয়াজ জামাল নকিব, ৩ নম্বর ওয়ার্ডের গহিরা মাইজ পাড়ার মিনহাজুল আবেদীন মুন্না, ৬নং ওয়ার্ডের গণি বাড়ির সাকিব আবদুল্লাহ ও মোজাম্মেল হক লিটন, ৮নং ওয়ার্ডের মো. নুরান এবং ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আরফাতের বসতঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। জানা গেছে, হামলার সময় সংগঠক ইমতিয়াজ জামাল নকিবের ভাগনি ওয়াজিহা

হাতে আঘাতপ্রাপ্ত হন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে হাঠাৎ কয়েকটি মোটরসাইকেলের শব্দ পান তারা। মোটরসাইকেলে করে আগত বিএনপির সন্ত্রাসীলা এই হামলা চালিয়েছে। আওয়ামী লীগের এক কর্মীর বৃদ্ধা মা কেঁদে বলেন, আমরা কার কাছে বিচার দেবো? আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রতিবেশীরা জানান, যাদের ঘরে হামলা চালানো হয়েছে তারা কোনো অপরাধী নয়, গত রাতে ১৫ই আগস্টের শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাদের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?