ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ August, ২০২৬

ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ August, ২০২৬ |
শিগগিরই ব্রিকস জোটের প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দিতে যাচ্ছে ইরান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানান। ভারতে অনুষ্ঠিত ব্রিকসের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের আগে হেম্মতি বলেন, ব্রিকস সদস্যদের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা। ইরানও শিগগিরই এই ব্যাংকের সদস্য হবে। ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করাই ব্যাংকটির প্রধান লক্ষ্য। পরবর্তীতে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিসর, উরুগুয়ে, আলজেরিয়াসহ আরও কয়েকটি দেশ ব্যাংকটির সদস্য হয়েছে। ইরান ২০২৪ সালে ব্রিকসে যোগ দেয়। এরপর থেকেই দেশটি এনডিবির সদস্য ও শেয়ারহোল্ডার

হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিল। ইরানের জন্য এই পদক্ষেপের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর সুযোগ। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ও ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশ সীমিত। ফলে তেহরান দীর্ঘদিন ধরেই বিকল্প আর্থিক চ্যানেল ও জাতীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের জন্য এনডিবিতে যোগ দেওয়া বিকল্প অর্থায়ন ও আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে ব্রিকসের নিজস্ব মুদ্রায় বাণিজ্য ও আর্থিক লেনদেন বাড়ানোর উদ্যোগের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। হেম্মতি বলেন, ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে জাতীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি ইরান দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় মুদ্রা সহযোগিতা জোরদার

করতে চায়। তবে ইরানের সদস্যপদের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাংকটির করপোরেট কমিউনিকেশন বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা ইরানের সদস্যপদ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী