ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ August, ২০২৬

ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ August, ২০২৬ |
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে বেড়েছে দালালের দৌরাত্ম্য। সেই সাথে চলছে সীমানাহীন ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়ম। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ভূমি সেবাগ্রহীতরা পড়ছে চরম ভোগান্তিতে। এসব বিষয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের নিকট কোন সমাধান না পেয়ে দিনের পর দিন ফেরত যাচ্ছে সেবাগ্রহীতরা। এরপর বাধ্য হয়ে তারা ফিরে যাচ্ছে দালাল বা তৃতীয় পক্ষের কাছে। সরজমিনে ঘুরে দেখা যায় ডাকবাংলা বাজারের বিভিন্ন কম্পিউটারের দোকানে ও সাধুহাটি বাজার মোড়ে গড়ে উঠেছে একাধিক দালাল সিন্ডিকেট। দালালদের বাড়তি টাকা দিলে সহজেই মেলে ভূমিসংক্রান্ত সেবা। প্রতিদিন ভূমি অফিসে দালালেরা অবাধে বিচরণ করে, অথচ প্রশাসন নির্বিকার। অভিযোগ রয়েছে, এসব অবৈধ লেনদেনের ভাগ পান ভূমি সহকারী

কর্মকর্তা (নায়েব) সাইফুল ইসলাম নিজেই। এছাড়া নায়েবের বিরুদ্ধে জমির নামজারি, খাজনা, দাখিলা কাটা বাবদ অতিরিক্ত অর্থ আদায়, সময়মতো অফিস না করা, খাস জমির ডিসি আর কাটা বাবদ ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে গোবিন্দপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান,জমির নামপত্তন করার জন্য তিন দিন ধরে ঘুরছি কিন্তু নায়েব সাহেব সঠিক কোন তথ্য না দিয়ে কাগজের নানা সমস্যা দেখান। এরপর বাজারের এক কম্পিউটার দোকানে এক ছেলের কাছে ৩ হাজার টাকা দিয়ে আর কাগজপত্র জমা দিয়ে পাঠায় পরবর্তীতে সে ঠিক করে দেয়। অনুসন্ধানে উঠে আসে, স্থানীয় এক ব্যাক্তির জমি রেজিস্ট্রির জন্য দাখিলা কাটার প্রয়োজন হয়। কিন্তু সরাসরি যার দাখিলা- তিনি না এসে

রেজিস্ট্রি অফিসের মুহুরিকে পাঠান অথচ নায়েব সাইফুল ইসলামকে অতিরিক্ত টাকা নিয়ে দাখিলা কেটে দিতে দেখা যায়। ভূমি অফিসের এরকম অপকৌশল ও অনিয়মের কারণে একাধিক ভুক্তভোগীরা হয়রানি শিকার হচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে ভূমি অফিসের অফিস সহায়ক বলেন, আমরা অনেকটা নিরুপায় দালাল এসে অফিসের সব কাজ করে দেয়, না দিলে হুমকি-ধমকি দেয়। গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি হলে দালালের উৎপাত কমবে বলে দাবি করে তিনি। দালালের দৌরাত্ম্য বিষয়ে উপ সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি বেশকিছু অনিয়মের অভিযোগ উঠেছে তবে আমি সেগুলোর সমাধানের চেষ্টা করছি। আপনারা (গণমাধ্যমকর্মীরা) একটু মন নরম করে চলেন মিলেমিশে তাহলে সব ঠিক হয়ে যাবে। এদিকে স্থানীয়রা ভূমি অফিসের এরকম

অনিয়ম ও দালালের দৌরত্ব প্রতিরোধে উপজেলা প্রশাসন ও সদর এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি