নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬ |
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়ে অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের দুটি গ্রুপ এই সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে। প্রথমে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে রাতে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। আহতরা অভিযোগ করেন, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে এ কে এম চঞ্চল, ইফতেখার, শাহাদাত, সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে। এ সময় তারা দেশীয় অস্ত্র

লাঠি ও ছুরি দিয়ে আঘাত করে। পরে ঢাকা কলেজের ছাত্র মিল্লাত হোসেন‌ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলার খবর গেলে ছাত্ররা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন একটি গলিতে যায়। এতে আবার সংঘর্ষ বাঁধে। তখন এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা, পাল্টা হামলা ও আতঙ্ক সৃষ্টি হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান, ইমরান হোসেন। আর নিউমার্কেট এলাকার চঞ্চল গ্রুপের জাকির, জাকির, সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিব। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, সংঘর্ষে রাত ১১টা পর্যন্ত ১৪

জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু