যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

আরও খবর

বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে

সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ

শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে বাড়ির মালিককে খুনের অভিযোগ

চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি

নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে

বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ

যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
যশোরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। খামারিদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৫ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। এমনকি টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে কোনো কোনো এলাকায়। এতে গরমে খামারের মুরগি মারা যাচ্ছে। এরই মধ্যে এক খামারির প্রায় ২ হাজার মুরগি মারা যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ৯ই আগস্ট, রোববার খামারিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। খামারিদের ভাষ্য, গরমের মধ্যে খামারে পর্যাপ্ত বাতাস চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চালু রাখতে হয়। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খামারে প্রচণ্ড গরম তৈরি হচ্ছে। এতে মুরগি হাঁসফাঁস করতে করতে অসুস্থ

হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে। অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের খামারি মো. হাসান ও মো. হোসেনের খামারে এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দুই যমজ ভাইয়ের খামারে গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন বয়সী প্রায় আড়াই হাজার মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৫০০টি মুরগি কয়েক দিনের মধ্যেই বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। হাসান জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায়। কান্নাজড়িত কণ্ঠে হাসান বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমরা ধারদেনা করে দুই ভাই খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশোনা করি। এবার মুরগি বিক্রির

সময় হয়ে গেছে। ভেবেছিলাম বিক্রি করে সব দেনা পরিশোধ করব। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেল।’ তিনি জানান, মুরগির খাবার ও ওষুধের দোকানে বাকিসহ সব মিলিয়ে তাদের প্রায় সোয়া লাখ টাকা দেনা রয়েছে। মুরগি বিক্রি করে সেই দেনা পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু মুরগি মারা যাওয়ায় এখন কীভাবে ঋণ শোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অন্য খামারিরাও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন। তাদের দাবি, কোনো কোনো দিন ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৫ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। আবার কখনও একটানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। খামারি সজীব বলেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সংকটে তার খামারের প্রায় ২ হাজার মুরগি মারা

গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খামারিদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহে দীর্ঘ বিরতির কারণে খামারে মুরগির স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে দিনের তীব্র গরমে বিদ্যুৎ না থাকলে ফ্যান ও ভেন্টিলেশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে অল্প সময়ের মধ্যেই খামারের ভেতরে তাপমাত্রা বেড়ে যায় এবং মুরগির মৃত্যুঝুঁকি তৈরি হয়। পোলট্রি খামারিদের জন্য এমন ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ মুরগি পালন করতে খাবার, ওষুধ, শ্রমিকের মজুরি ও অন্যান্য খাতে নিয়মিত ব্যয় হয়। অনেক উদ্যোক্তাই ঋণ বা ধারদেনা করে খামার পরিচালনা করেন। মুরগি বিক্রির ঠিক আগে মারা গেলে একদিকে বিনিয়োগের অর্থ ফেরত আসে না, অন্যদিকে ঋণের বোঝাও

থেকে যায়। হাসান ও হোসেনের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের বাবা মোহাম্মদ আলী আগে দিনমজুরি করতেন। অর্থাভাবে সন্তানদের বেশি পড়াশোনা করাতে পারেননি। হাসান আকিজ ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেছেন। হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। চাকরির জন্য অনেক চেষ্টা করেও সফল না হওয়ায় ২০২৩ সালে এনজিও থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে তারা পোলট্রি খামার শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে গড়ে তোলা খামারটিতে পরিবারের সদস্যরাও শ্রম দেন। খামারটি চালুর পর তাদের পরিবারে কিছুটা সচ্ছলতা ফিরেছিল। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এখন সেই খামারই বড় লোকসানের মুখে পড়েছে। এ বিষয়ে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ

কুমার মণ্ডল জানান, শুক্রবার রাতে উপজেলার সরখোলা গ্রামে বিদ্যুতের তারের ওপর নারিকেলগাছ পড়ে একটি তার ছিঁড়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট দেখা দেয়। রাতে ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে লাইনটি মেরামত করা সম্ভব হয়নি। শনিবার সকালে লাইনটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে খামারিদের দাবি, এটি শুধু একটি দিনের সমস্যা নয়; নিয়মিত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পোলট্রি খাতের উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছেন। তাদের আশঙ্কা, গরমের সময়ে এভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে আরও বিপুলসংখ্যক মুরগি মারা যেতে পারে। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান চান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের রাষ্ট্র রক্ষার দায় ও বিচারবিভাগীয় তদন্ত বন্ধের রহস্য: শেখ হাসিনার ভাষণের দুটি মৌলিক প্রশ্ন মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন দুই বাংলাদেশি আটক রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি সিলেটে হামের উপসর্গে আরও শিশুর ৩ মৃত্যু, প্রাণ হারাচ্ছেন প্রাপ্তবয়ষ্করাও শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে বাড়ির মালিককে খুনের অভিযোগ পুলিশ হেফাজতে মৃত কর্মীর বাড়িতে মমতা, তারপরই উত্তপ্ত ২৪ পরগণা দল নির্বাচনে সম্পৃক্ত হই না আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ফের মুখোমুখি ছাত্রদল-শিবির