ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য
প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ
উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী
‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’
শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড়
৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা
নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে
নোয়াখালীর বেগমগঞ্জে পেশাদার পর্ন ভিডিও স্টুডিওর সন্ধান মিলেছে। পর্ন ভিডিও তৈরিতে জড়িত স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলেসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৭ই আগস্ট, শুক্রবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া পাঁচজন হলেন, সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, তাদের দুই ছেলে– ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং সহকারী আব্দুর রহিম।
গত ৬ই আগস্ট, বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সসয় সেখান থেকে চার তরুণীকে উদ্ধার করা হয়।
এক ভুক্তভোগীর বয়ানে জানা যায়, বান্ধবীর মাধ্যমে সালাউদ্দিন বিপ্লবের সঙ্গে তার পরিচয়। পরে বিউটি পার্লারে চাকরির আশ্বাস দিলে
গত ২রা আগস্ট তিনি চৌমুহনী যান। সেখানে একটি বাসায় আটকে রেখে তাকে যৌনকর্মে বাধ্য করে তার পর্নগ্রাফিক ভিডিও ধারণ করা হয়। প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন করা হতো বলে জানিয়েছেন তিনি এবং অন্য তরুণীরা। বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, আসামিদের বাড়ি কুমিল্লার হোমনায় হলেও, দীর্ঘদিন নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করছেন। উদ্ধার তরুণীদের একজন কৌশলে বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ভিডিও ক্যামেরা, ৬টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি-কাঁচি ও ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় উদ্ধার এক তরুণী বেগমগঞ্জ মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা
করেন। পরে আদালতের মাধ্যমে শুক্রবার গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়, জানান পুলিশ কর্মকর্তা। উদ্ধার চার তরুণীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।