ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি
৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ
মাদ্রাসার বাথরুমে ছাত্রের মরদেহ: গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ
‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও
সমিতির ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক জামায়াত আমির গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি উপজেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
৫ই আগস্ট, বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৪ঠা আগস্ট, মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির। তবে বর্তমানে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে বলে জানান জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম।
র্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ঠা মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে
মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। এরপর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে। পরে মঙ্গলবার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। আসামিকে আদালতে সোপর্দ করেছি।