জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
যশোরের চৌগাছায় এক এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১লা আগস্ট) রাতে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত রাব্বি চৌগাছা উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে। মামলার এজহার অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করানোর জন্য প্রতিবেশী ও দূর সম্পর্কের মামাতো ভাই ও ছাত্রদলের নেতা আরাফাত হোসেন রাব্বির সহযোগিতা চান ওই শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস সরকারি ছুটির কারণে বন্ধ থাকা সত্ত্বেও রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে বিভিন্নভাবে বুঝিয়ে অভিযুক্ত তাকে চৌগাছা পৌরসভার ৪

নম্বর ওয়ার্ডের রিবিলিপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে এজহারে অভিযোগ করা হয়েছে। অসুস্থ অবস্থায় কিছু সময় পর ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা মেয়েকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের দেওয়া এজহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে পাঠানো হবে। পাশাপাশি মামলার অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ

জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ কোটি ডলার পরিশোধ না করেই বাংলাদেশ থেকে পণ্য ক্রয় বন্ধ করল ইউরোপের ব্র্যান্ড এলপিপি ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো ‘অর্থাভাবে’ মেট্রোরেলের কাজ বন্ধ হলেও ফ্যামিলি কার্ড জরিপে ব্যয় ২ হাজার কোটি টাকা! বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাবে না, জানিয়ে দিলেন মহাসচিব কাও কিম ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশি পোশাক রপ্তানি: গার্মেন্টস খাতে বড় বিপর্যয় আসন্ন জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা এলপি গ্যাসের দাম আরও বাড়ল ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’ সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয় ২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তুলে খেয়েছেন ‘সৎ লোকের শাসন’ চাওয়া জামায়াতের নেতা ‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১