ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে
গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা
গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল
জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে
ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার
একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড়
রাজধানীর জনাকীর্ণ দুটি মেট্রোরেল স্টেশন—মিরপুর ১০ নম্বর এবং ফার্মগেটের নিচে একই সময়ে সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ ১লা আগষ্ট, শনিবার দুপুরের এই জোড়া ঘটনায় মুহূর্তের মধ্যেই থমথমে পরিস্থিতি তৈরি হয় আশেপাশের এলাকাগুলোতে। খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করে।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর ও তেজগাঁও এলাকায় একযোগে দুটি স্থানে বোমা সদৃশ বস্তু পাওয়ার তথ্য আসে।
সংবাদ পাওয়া মাত্রই সিটিটিসির বিশেষ দল দ্রুত সেখানে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।
ঘটনার বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান,
বিশেষ টিম তাৎক্ষণিকভাবে পৌঁছালেও উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পথচারীদের ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপর একটি বেওয়ারিশ বস্তা পড়ে থাকতে দেখেন নিরাপত্তা কর্মীরা। ঘটনাটি সন্দেহজনক মনে হলে মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানায়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি পিলারের পাশে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তাটি পড়ে ছিল। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ ভেবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।” মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, বস্তার ভেতরে কী
রয়েছে তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। তবে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মেট্রোরেল স্টেশন ও আশেপাশের এলাকায় একের পর এক বোমা ও সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনা নগরবাসীর মনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। উল্লেখ্য, গত ২৪শে জুলাই রাতে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত একটি ছাতার ভেতর থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়। এর পরপরই ৩০শে জুলাই রাতে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে আরও একটি শক্তিশালী বোমা উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর পর এসব ঘটনার ধারাবাহিকতায় আজকের ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত উদ্বেগের সৃষ্টি করেছে।