দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ August, ২০২৬

দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ August, ২০২৬ |
ফেনীর ছাগলনাইয়া দলীয়কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সিদ্দিকীকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৩১শে জুলাই, শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেল থেকে তাকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলাসহ বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। জানা গেছে, বালু মহালের টাকা নিয়ে বিরোধের জেরে গত ২৫শে জুলাই মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের সামনে পৌর বিএনপির সদস্য রিয়াজ উদ্দিন টিপুকে গুলি করে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সিদ্দিকী ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন মামলা করেন আহত বিএনপি নেতা। বালু ব্যবসার দ্বন্দ্বে

দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের টিপুর ভাষ্য, ৩০ জন অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে তাকে হত্যা করতে চেয়েছিলেন আলমগীর সিদ্দিকী। তবে মামলাটি মিথ্যা দাবি করে ২৮শে জুলাই ছাগলনাইয়ায় মানববন্ধন করেন আলমগীরের অনুসারীরা। মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন আলমগীর হোসেন সিদ্দিকী। তিনি উপজেলার উত্তর লাংগলমোড় গ্রামের আমির হোসেন লাকী। ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকা ৭টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, ধৃত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, অপহরণ, সাংবাদিককে হত্যাচেষ্টাসহ বহু অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের