রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ July, ২০২৬

রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ July, ২০২৬ |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও মাথাচড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী সংগঠনগুলোর রক্তক্ষয়ী আধিপত্য বিস্তার। দুই সন্ত্রাসী গোষ্ঠীর তীব্র কোন্দল ও গ্রুপিংয়ের জেরে এবার প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারালেন চিহ্নিত উগ্রবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রতাপশালী কমান্ডার মো. জুবায়ের (৩৪)। আজ ৩০শে জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/২৯ ব্লকে ঘটে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। নিহত জুবায়ের ওই ক্যাম্পের রহমত উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮-ওয়েস্ট ক্যাম্পের নিজ ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন জুবায়ের। তিনি এইচ/২৯ ব্লকের ইব্রাহিম নামের এক রোহিঙ্গার ঘরের সামনে পৌঁছামাত্রই আগে

থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা জুবায়েরকে লক্ষ্য করে একে একে প্রায় ৫ রাউন্ড গুলি বর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে। গভীর রাতে গুলির বিকট শব্দে পুরো ক্যাম্প জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ থামলে স্থানীয় রোহিঙ্গারা রক্তসংক্রান্ত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, “প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় দুটি সন্ত্রাসী সংগঠন— আরসা এবং আরএসও-এর মধ্যে বেশ কিছুদিন ধরেই

অভ্যন্তরীণ বিরোধ ও এলাকা দখলের গ্রুপিং চলছিল। এই দ্বন্দ্বে জুবায়েরকে টার্গেট করা হতে পারে।” ঘটনার পরপরই ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতকদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে এপিবিএন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি