সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

আরও খবর

ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে

সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
মেহেরপুরের গাংনীতে এনসিপির শীর্ষ নেতাদের ছবি সম্বলিত কয়েকটি কুশপুতুল বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল কেউ। আজ ২৭শে জুলাই, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন একটি খুঁটি ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রাখা কুশপুতুল দেখে স্থানীয়রা। এলাকার লোকজন সকালে হাঁটতে বেরিয়ে স্কুলের সামনে বৈদ্যুতিক তারের সঙ্গে কয়েকটি কুশপুতুল ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যের অত্যন্ত চিন্তিত দেখা যায়। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রতক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুশপুতুলগুলোতে জামায়াতের চিফ হুইপ নাহিদ ইসলাম, সাংসদ হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ এনসিপির শীর্ষ

কয়েকজন নেতার ছবি ছিল। ুতুলের শরীরে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিলো রসাতলে। এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’ আজ সোমবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এনপিসিপির পদযাত্রা রয়েছে। পদযাত্রাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে ধারণা এনসিপির স্থানীয় নেতাদের। তবে স্থানীয়দের কারো কারো ধারণা, পদযাত্রার আগে এটা এনসিপি নেতাদের স্টান্টবাজি। মূলত দলীয় নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলার উদ্দেশ্যে নিজেরাই এই কাজটি করেছে। আবার এমনও হতে পারে, আওয়ামী লীগের কর্মীদের ওপর দোষ চাপাতে কাজটি করেছে তারা, বলেন কয়েকজন। স্থানীয় দোকানদার ও পথচারীদের সাথে কথা হয় প্রতিবেদকের। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কেমন এলাকায়, জানতে চাওয়া হলে তারা বলেন- এখানে

প্রকাশ্যে লীগ কর্মীদের কর্মসূচি তেমন দেখা যায় না। তবে তারা আছে ঠিকই ছড়িয়ে-ছিটিয়ে। লেবু বিক্রেতা আব্দুল হালিম জানান, আওয়ামী লীগ যদি এদের(এনসিপি নেতা) ঝোলায়, তবে সেটা আইনের মাধ্যমে সত্যি সত্যি ঝোলাবে। পুতুল ঝোলাবে না। এসব এনসিপির কর্মীদের কাজ। শেখ হাসিনা আসার ঘোষণা দিছে, এটা শুনেই ওদের *** (প্রকাশ অযোগ্য) কাঁধে উঠে গেছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী শাকিল আহমেদ বলেন, এনপিসিপির পদযাত্রাকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গ্রুপ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য কুশপুতুল ঝুলিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সদস্যরা ব্যবস্থা নেবে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, ‘দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর জন্য

এটি করতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ