জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬

আরও খবর

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৬ |
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর পুলিশ ফাঁড়িতে ব্যবহৃত পানিতে বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ উঠেছে। এর সাথে যুক্ত হয়েছে নাশকতার শঙ্কা। সন্ত্রাসী ও জঙ্গিবাদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুরে পুলিশ সদস্যের টার্গেট করা হয়েছে কিনা সন্দেহ করা হচ্ছে। আজ ২৬শে জুলাই, রোববার সকালে পানিতে অস্বাভাবিক সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ দেখতে পেয়ে পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ হয়নি। ফলে পানিতে সত্যিই কোনো বিষাক্ত পদার্থ ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়,

আলীনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রতিদিনের মতো পানি পান করতে গেলে গ্লাসে নেওয়া পানিতে সাদা ফেনা ও অস্বাভাবিক গন্ধ লক্ষ্য করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা ওই পানি পান থেকে বিরত থাকেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা পৌঁছে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান। ফলে সতর্কতার কারণে কোনো পুলিশ সদস্যের শারীরিক ক্ষতি হয়নি। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তার ভাষ্য, পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) মো. মহিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। নাশকতার আশঙ্কা, তবে অপেক্ষা পরীক্ষার ফলের ঘটনার পর স্থানীয়ভাবে নাশকতার আশঙ্কার কথা আলোচনায় এলেও, পানিতে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল কি না কিংবা এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না—সেসব বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলছে না পুলিশ। তদন্ত ও পরীক্ষাগারের প্রতিবেদনের ওপরই নির্ভর করবে ঘটনার প্রকৃত কারণ। জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। অতীতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা, র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ এবং সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবে বর্তমান ঘটনার সঙ্গে পূর্বের কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত

প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পুলিশ ফাঁড়ির পানিতে অস্বাভাবিক ফেনা ও দুর্গন্ধের উৎস কী, সেটি এখন তদন্তের মূল বিষয়। পানির রাসায়নিক পরীক্ষার ফল প্রকাশ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষ মেশানোর অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি