ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি
বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই
সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই!
ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি
ফেনীর পরশুরামের শ্রীপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। বিজিবি ফেনী ব্যাটালিয়নের তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।
আজ ২৫শে জুলাই, শনিবার ভোর ৫টার দিকে ফেনীর পরশুরামের শ্রীপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
জানা গেছে, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপি এলাকায় ৬ জন মহিলা ও ১ জন শিশুসহ মোট ৭ জন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। তাৎক্ষণিক শ্রীপুর বিওপির নিয়মিত টহল সদস্যরা শূন্য রেখার নিকট উক্ত ব্যক্তিদের সনাক্ত করে।
বিজিবির টহল দল উক্ত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে ফেরত পাঠান।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণাধীন রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে জানিয়েছেন
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। তিনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।