ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ July, ২০২৬

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ July, ২০২৬ |
জামায়াতের ইসলামীর আমির, ফাঁসির সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী রাজাকার মতিউর রহমান নিজামীর ছেলে ও সাঁথিয়া আসনের (পাবনা-১) জামায়াত ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনের জুমা পড়ানোর কেন্দ্র করে পাবনার সাঁথিয়া পৌর এলাকায় একটি মসজিদের হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এসময় জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হামলায় অনেক মুসল্লি আহত হন। আজ ২৪শে জুলাই, শুক্রবার জুমার জামাতের ঠিক আগ মুহূর্তে পৌর এলাকার ‘আফতাবনগর বাজার জামে মসজিদের’ ভেতরে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান। তবে এ ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করেন জামায়াত-শিবিরের নেতারা। বিএনপি এতে জড়িত থাকার কথা অস্বীকার করে এমপি মোমেনের বিরুদ্ধে উল্টো মসজিদের ক্ষমতা প্রদর্শনের অভিযোগ তোলে। স্থানীয়রা জানান, রাজাকার নিজামীর ছেলে

ও জামায়াতের সংসদ সদস্য মোমেন গত শুক্রবার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমা পড়ানোর নামে মসজিদের ভেতরে রাজনীতি ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিদের আপত্তির মুখে তা সম্ভব হয়নি। মসজিদের ভেতরে জামায়াত-শিবিরের রাজনীতি ঢোকানোর এই অপচেষ্টা রুখে দেন তারা। পরে আজ (শুক্রবার) আবার তিনি সেখানে জুমা পড়াতে এলে খুতবা শুরুর সময় আবারও মুসল্লিরা বাধা দেন। এসময় মসজিদের ভেতরে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের সাথে স্থানীয়দের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ঝামেলার আশঙ্কায় আগেই উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনের পিতা- একই দলের

নেতা রাজাকার মতিউর রহমান নিজামীকে জুতাপেটা করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাত্রসমাজ বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এনসিপির সাঁথিয়া উপজেলার সদস্যসচিব ও শিবির কর্মী ফারুক হোসেন বলেন, আমরা এমপির সঙ্গে নামাজ পড়তে যাই। তখন বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা করে। পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। তার দাবি, এই হামলায় আহত হয়েছেন এনসিপির সাঁথিয়া পৌরসভার সভাপতি আবু দাউদ ফকির, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান, শিবিরের সাবেক উপজেলা সভাপতি শিখন মোল্লা, পৌর যুব জামায়াতের সেক্রেটারি সাদ্দাম ফকির, জামায়াত নেতা কুতুবউদ্দিন মোল্লা, মাইকেল হোসেন সাদ্দামসহ বেশ কয়েকজন। তবে এই আহতরা কোথাও চিকিৎসা নিয়েছেন, এমন তথ্য পাওয়া যায়নি। বরং মুসল্লিদের অনেককেই স্থানীয় পল্লী চিকিৎসক ও

ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম জানান, রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য জামায়াত এমপি গত শুক্রবারেও নামাজ পড়াতে চাইলে মুসল্লিদের আপত্তির মুখে ব্যর্থ হয়। আজ আবার সন্ত্রাসী নিয়ে এসেছিলো। এসে ইমাম থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মিনিট দশেক বক্তব্য দেন, কেউ কিচ্ছু বলেনি। পরে তিনি খুতবা পড়িয়ে নামাজও পড়াবেন বলে ঘোষণা দিলে মুসল্লিরা আপত্তি করেন। তখন জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা হামলা করে। মুসল্লিরা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ সবাইকে থামালে মসজিদের ইমাম দিয়েই নামাজ সম্পন্ন হয়। অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এমপি নিজের ইচ্ছায় ক্ষমতা দেখাতে আজকে জুমার মত পবিত্র দিনে ঝামেলাটা করলেন। মসজিদভিত্তিক রাজনীতি

বন্ধ হওয়া উচিৎ। পাল্টা অভিযোগ করে জামায়াতের সংসদ সদস্য মোমেন বলেন, আমি ক্ষমতা দেখাতে সেখানে নামাজ পড়াতে যাইনি। ‘স্থানীয়দের’ দাবিতে গিয়েছি। গত জুমাতেও তারা দাবি জানালে বিএনপির লোকজন ঝামেলা করবে জেনে যাইনি। আজ ঝামেলা হবে না জানিয়ে ‘স্থানীয়রা’ আমাকে আমন্ত্রণ জানালে সেখানে যাই। কিন্তু খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা ঝামেলা শুরু করে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তিনি আরও বলেন, ঝামেলাটি তারা পূর্বপরিকল্পিতভাবে করেছে। গোপীনাথপুরের বিএনপি নেতা করিম, সেক্রেটারি সিরাজরা বহিরাগতদের এনে ঝামেলাটি করে। আমাদের নেতাকর্মীদের মারধর করে। নামাজ পড়ে জামায়াতের এক কর্মীর দোকানে আক্রমণ, লুটপাট ও মারধরও করার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও দাবি করেন মোমেন। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, এমপির নামাজ

পড়ানো কেন্দ্র করে ঝামেলা হতে পারে, খবর ছিল পুলিশের কাছে। তাই পুলিশ মোতায়েন হয়। এরপরও নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে কথা কাটাকাটি ও হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মারধর বা আহতের ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার