সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ July, ২০২৬

সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ July, ২০২৬ |
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা মারা গেছেন। মৃত বাবলু মণ্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান। ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর হওয়া মারামারি ও বিস্ফোরক সংক্রান্ত এক তথাকথিত মামলায় বাবলু মণ্ডল কারাগারে যান। তিনি গত ২২শে জুন কারাগারে যান। কিন্তু কারাগারে যাওয়ার মাত্র এক মাসের মধ্যে সুস্থ-সবল ও নিরোগ স্বাস্থ্যের অধিকারী বাবলু

মণ্ডলের এমন মৃত্যুকে সুপরিকল্পিত হত্যা বলে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। আইন ও সালিশ কেন্দ্র: শুধু ২০২৬-এর প্রথম ৬ মাসেই কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু জেল সুপার রফিকুল ইসলামের দাবি, শারীরিক দুর্বলতা থাকায় শুরু থেকেই তিনি নড়াচড়া কম করতেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যদিও কারা-অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে. ক্রমাগত শারীরিক ও মানসিক নিপীড়নের কারণে বাবলু মণ্ডল দ্রুত অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারাগারে তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তাকে। সূত্রের দাবি, বাবলু মণ্ডল কারাগারেই মারা গেছেন,

হাসপাতালে নেওয়া হয় তার মৃতদেহ। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জেল সুপার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার