এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)। ওই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে দলটি। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টিভিকে জানায়, প্রশ্নপত্র ফাঁসের তদন্তের দাবি জানাতে যাওয়ার পর রাহুল গান্ধীকে আটকের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ করা দলগুলোর প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে। মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনের সামনে রাহুলসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সন্ধ্যার দিকে পুলিশ রাহুল ও

প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে। পরে রাতে তাদের ছেড়ে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে টিভিকে বলেছে, মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশিকা (নিট) ব্যবস্থা দেশের শিক্ষার্থী ও তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। তবে এটিকে বাতিল করার আগে শিক্ষাকে রাজ্যের কাছে হস্তান্তর করতে হবে। একমাত্র এ উদ্যোগই স্থায়ী সমাধান দিতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার