ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার
লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার
ইউপি নির্বাচনের দ্বন্দ্বে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা: পরিকল্পনায় ছোট ভাই, বাস্তবায়নে ছাত্রদল নেতা
পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার
হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি
‘বিএনপির কোনো ভিডিও করা যাবে না’—বলেই ওসির সামনে সাংবাদিকের উপর নেতাকর্মীদের হামলা
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
নড়াইলে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রতিবেশীর নাম রবিউল সিকদার (৩০)। তার বাবার নাম আতিয়ার সিকদার। পেশায় রাজমিস্ত্রি রবিউল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
নিহত ওই শিশুর পরিবার জানায়, সোমবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল শিশুটি। এ সময় প্রতিবেশী রবিউল শিশুটিকে ডেকে নিয়ে যায়। বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। পরে শিশুটির লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান তারা।
পরিবারের অভিযোগ, যে ঘরটিতে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে শুধু রবিউল একাই থাকতেন। আগে তার বউ-বাচ্চা থাকলেও বর্তমানে রবিউলকে ছেড়ে চলে গেছেন তারা। সেই ফাঁকা ঘরটিতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রেখে পালিয়ে গেছে রবিউল। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে পরিবার। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। অতিদ্রুত তাকে গ্রেফতার করতে জেলা পুলিশের সব টিম মাঠে নেমেছে।