চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগের পর এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসী নেতাকর্মীরা। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায় তারা। লুটপাট-অগ্নিসংযোগের পর বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল ১৮ই জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-এর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে যান। বাড়িতে তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বসবাস করতেন। সম্প্রতি চিকিৎসার জন্য তারা ঢাকায়

অবস্থান করায় বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে গভীর রাতে বিএনপি-জামায়াত ও এনসিপির সন্ত্রাসীরা এক্সক্যাভেটর নিয়ে এসে বাড়িতে লুটপাট চালায়। তারপর সেখানে অগ্নিসংযোগ করে এবং গুঁড়িয়ে দেয়। প্রতিবেদককে মোবাইল ফোনে কাঁদতে কাঁদতে শিল্পী বেগম বলেন, চিকিৎসার জন্য ঢাকায় থাকাকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি, গভীর রাতে একদল লোক আমাদের বাড়িতে ঢুকে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেখানে লুটপাট করে। শিল্পী বেগম জানান, ঘরের আসবাব, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের পর আগুন দেয়। পরে এক্সক্যাভেটর দিয়ে ঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বাড়ি ফিরে তারা ধ্বংসস্তূপ দেখতে পান। শিল্পী বেগম বলেন, ঘটনাটি স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানানো হয়েছে। মির্জাগঞ্জ থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার প্রতিমন্ত্রী যখন সরকারি ঠিকাদার: আইন, নৈতিকতা ও সাংবিধানিক সংকটে মীর শাহে আলম ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ চাঁদা না পেলেই সরাসরি গুলি: চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসীর একের পর এক জামিনে আতঙ্কিত নগরবাসী আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির ‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু ‘বিএনপির কোনো ভিডিও করা যাবে না’—বলেই ওসির সামনে সাংবাদিকের উপর নেতাকর্মীদের হামলা ১১ দিনেই ৩ মামলায় জামিন পেলেন ছিনতাইকারী থেকে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাসের গডফাদার বুইস্যা ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ