ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ
শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী
ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের
গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল
হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে
যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক
নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল
“আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি”— কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকাশ্য আলোচনা সভায় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের এমন একটি বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
১৬ই জুলাই, বৃহস্পতিবার জাতীয় জুলাই দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এই নজিরবিহীন বাক্যবিনিময় ও তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত হয় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর বক্তব্যকে কেন্দ্র করে।
তিনি সভামঞ্চে পুলিশ সুপারকে সরাসরি উদ্দেশ্য করে অভিযোগের সুরে বলেন, ”আপনি কুমিল্লায় আসার পর থেকেই ফ্যাসিস্টরা কুমিল্লায় জাঁকিয়ে বসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।”
ছাত্রদল নেতার এমন সরাসরি ও গুরুতর
অভিযোগের জবাবে মঞ্চে থাকা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং নিজের রাজনৈতিক অতীতের কথা উল্লেখ করে কড়া জবাব দেন। পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ”এটা কোনো পলিটিক্যাল মঞ্চ না। একটি সুশৃঙ্খল বাহিনী সম্পর্কে আপনি এভাবে ঢালাও কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি; আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। আপনি যখন কোনো আনুষ্ঠানিক মিটিংয়ে কথা বলবেন, তখন সুনির্দিষ্ট তথ্য নিয়ে কথা বলবেন।” এসপির বক্তব্যের পর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু পুনরায় মাইক হাতে নিয়ে পাল্টা দাবি করেন, “আমরা যখন আপনাদের সুনির্দিষ্ট তথ্য দেই, তখনও আপনারা তাদের গ্রেপ্তার করেন না।” মিঠুর এই দাবির জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বর্তমান রাজনৈতিক
পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ”আপনারা এখন নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন! যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্টের তকমা দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। আমরা সেই ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে আবার ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছি।”