জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬

জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ |
বন্দর নগরী চট্টগ্রামে টানা বৃষ্টি চলছে। পানিতে তলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা। এর সাথে আছে ঝড়ো বাতাস। আকাশ মেঘলা থাকায় সকাল থেকেই অনেকটা অন্ধকার হয়ে যায় নগরের চারপাশ। ভোর থেকেই কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরছে। বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এই অবস্থায় জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের পরও কেন এমন অবস্থা তা নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। চট্টগ্রামে মঙ্গলবার গত চার দশকের তুলনায় সবোর্চ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কথা বলছে সংস্থাটি। বুধবার ভোর থেকেই লাগাতার বৃষ্টি

চলতে থাকায় নগরের মুরাদপুর, বহদ্দারহাট, মোহাম্মদপুর, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, উত্তর কাট্রলী, দেওয়ান বাজার, কাপাসগোলা, প্রবর্তকসহ বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে কোথাও হাঁটু সমান, কোথাও আবার তার চেয়েও বেশি পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে বাধার মুখে পড়ছে। এতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। কিছু কিছু এলাকার বাসা বাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, চট্টগ্রামে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই দিন ধরে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এ অবস্থায় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, জলাবদ্ধতা

নিরসনে হাজার হাজার কোটি টাকা খরচ করার পরও সুফল নেই কেন? এর দায় দায়িত্বশীলরা এড়াতে পারেন না বলেও অভিমত তাদের। নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা চাকরিজীবী পপি বেগম বলেন, ‘পানির নিচে তলিয়ে গেছে মুরাদপুর সড়ক। দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও পানি কমছে না, উল্টো বাড়ছে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবারও অফিসে যেতে পারিনি। আজ বুধবারও একই অবস্থা। অফিস থেকে বারবার ফোন দিচ্ছে। কীভাবে অফিসে পৌঁছাবো বুঝতে পারছি না।’ চকবাজারের বাসিন্দা ইমাম চৌধুরী বলেন, ‘চসিক মেয়রসহ কয়েকটি সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রায়ই দেখি ঢাকঢোল পিটিয়ে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে। কিন্তু বাস্তবে এসবের তেমন সুফল পাচ্ছে না নগরবাসী। সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানিতে ডুবে যাচ্ছে বেশিরভাগ

এলাকা। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমানও পানি জমছে। তাহলে হাজার কোটি টাকা যাচ্ছে কোথায়? নগরবাসীর এমন ভোগান্তির শেষ হবে কবে?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে? আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি এডিবি’র সর্বশেষ প্রতিবেদনঃ বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আগের পূর্বাভাস থেকে কমে ৪.০% মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহামদের স্ত্রী টুন ড. সিতি হাসমা আর নেই ইরাক ছাড়ল মার্কিন বাহিনী: দুই দশকের যুদ্ধের ক্ষত আর অর্থনৈতিক সংকট নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাগদাদ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ