সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ |
সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চলবে বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে নির্দেশনাটির বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক মইনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৫ জুলাই) থেকে সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর

পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে ডেঙ্গু উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ফি ছাড়াই এনএস১ পরীক্ষা করাতে পারবেন। এতে দ্রুত রোগ শনাক্তকরণ সহজ হবে। সময়মতো চিকিৎসা নিশ্চিত করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রোগ নির্ণয় সহজ ও দ্রুত করার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জ্বরের শুরুতেই

এনএস১ পরীক্ষা করা গেলে ডেঙ্গু শনাক্তে তা কার্যকর ভূমিকা রাখে। এর ফলে রোগীর চিকিৎসা দ্রুত শুরু করা সহজ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা