শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬

আরও খবর

ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ

দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট

চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা

সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র

রাষ্ট্র রক্ষার দায় ও বিচারবিভাগীয় তদন্ত বন্ধের রহস্য: শেখ হাসিনার ভাষণের দুটি মৌলিক প্রশ্ন

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ |
এক সময় যে পদ্মা সেতু প্রকল্প নিয়ে দেশে-বিদেশে নানা সংশয়, বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, উদ্বোধনের চার বছর পর সেই সেতুই এখন সরকারের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎসে পরিণত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। চার বছর পর সেই প্রকল্প থেকে টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯২ কোটি টাকার বেশি। একই সঙ্গে নিয়মিতভাবে সরকারের ঋণও পরিশোধ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ২০২২ সালের ২৬শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে চলতি বছরের ২৩শে জুন পর্যন্ত পদ্মা সেতু ব্যবহার করেছে আড়াই কোটিরও বেশি যানবাহন। এ সময়ে টোল বাবদ

আদায় হয়েছে ৩ হাজার ৩৯২ কোটি ১৬ লাখ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর ২০২২ সালে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ টাকা। ২০২৩ সালে টোল আদায় দাঁড়ায় ৮১৪ কোটি ৬৮ লাখ টাকায়। ২০২৪ সালে আদায় হয় ৮৩৬ কোটি ৩৫ লাখ টাকা এবং ২০২৫ সালে ৮৮৮ কোটি ৮১ লাখ টাকা। চলতি বছরের ২৩ জুন পর্যন্ত আদায় হয়েছে আরও ৪৪৯ কোটি ২৪ লাখ টাকা। সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, প্রতি বছরই পদ্মা সেতুর টোল আদায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রকল্পটির আর্থিক সক্ষমতাও শক্তিশালী হচ্ছে। চলতি বছরের ঈদুল আজহাকে ঘিরে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

গড়েছে পদ্মা সেতু। গত ৫ জুন ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৮৭টি যানবাহন সেতুটি ব্যবহার করে। ওই দিন টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা, যা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ আদায়। যে সিদ্ধান্ত বদলে দেয় প্রকল্পের ভবিষ্যৎ পদ্মা সেতু প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। সেই সময় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে দেশ-বিদেশে নানা প্রশ্ন ওঠে। অনেকেই মনে করেছিলেন, নিজস্ব অর্থায়নে এত বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে কঠিন হবে। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের ঘোষণা দেন। পরবর্তীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অর্থ বিভাগের কাছ থেকে ঋণ নিয়ে নির্মাণকাজ সম্পন্ন করে। ৩২ হাজার ৬০৫

কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু প্রকল্পের মধ্যে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা সরকার ঋণ হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে দেয়। সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৫ই এপ্রিল থেকে ঋণ পরিশোধ শুরু করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৬ কিস্তিতে সরকারকে ২ হাজার ৫২৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। প্রতি কিস্তিতে গড়ে ১৫৭ কোটি ৭১ লাখ টাকা পরিশোধ করা হচ্ছে। শুধু ঋণ পরিশোধই নয়, টোল আদায়ের ওপর সরকারের প্রাপ্য ভ্যাটও নিয়মিত পরিশোধ করছে সেতু কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় ৫০৮ কোটি টাকা ভ্যাট জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন ও অর্থ) আলতাফ হোসেন শেখ বলেন, সেতু কর্তৃপক্ষ নিয়মিত ঋণ পরিশোধ

করছে। টোল আয়ের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে দিতে হয়। পাশাপাশি সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়ও রয়েছে। তবে যে হারে টোল আদায় বাড়ছে, তাতে খুব দ্রুতই প্রকল্পটি ব্রেক-ইভেন পর্যায়ে পৌঁছাবে। সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, পদ্মা সেতুর টোল আদায়ের পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। তবে আর্থিক সাফল্যের বাইরেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা এই প্রকল্পের সবচেয়ে বড় অর্জন। সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের পুরো অর্থ উঠে আসবে। অর্থাৎ উদ্বোধনের প্রায় ২২ বছরের মধ্যেই দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পটির নির্মাণ ব্যয় পুনরুদ্ধার সম্ভব হবে। চার বছর

পূর্তিতে পদ্মা সেতুর আয়, ঋণ পরিশোধের অগ্রগতি এবং ক্রমবর্ধমান যান চলাচল দেখাচ্ছে, এক সময়ের বিতর্কিত ও সংশয়ের প্রকল্পটি এখন দেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতার অন্যতম প্রতীক হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার