হামে মৃত্যু ছাড়াল ৫৮৩ — থামছে না শিশুমৃত্যুর মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৬

হামে মৃত্যু ছাড়াল ৫৮৩ — থামছে না শিশুমৃত্যুর মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ |
দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় আরও আট শিশু প্রাণ হারিয়েছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৩, সিলেটে ২, ময়মনসিংহে ২ এবং চট্টগ্রামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪৯৩ জন এবং হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আক্রান্ত ও হাসপাতালের চিত্র গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১,০৮৬

জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,৬১২ জনে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫,৭০৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২,০৫০ শিশু। বিভাগওয়ারি মৃত্যুর হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে — ১৮৪ জন। এরপরে রয়েছে রাজশাহীতে ৮৩, সিলেটে ৫৪, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৫, খুলনায় ২১ এবং রংপুরে ৬ জন। কীভাবে এই বিপর্যয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই প্রাদুর্ভাবের আগে বাংলাদেশ হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। হাম-প্রতিরোধী টিকার প্রথম ডোজের কভারেজ ২০১৬ সালে ছিল ১১৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছেছিল। কিন্তু সেই অগ্রগতি এখন মুখ থুবড়ে পড়েছে। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স

জানান, ২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা সরকারকে ৫ থেকে ৬টি চিঠি দিয়েছেন এবং প্রায় ১০টি উচ্চপর্যায়ের বৈঠকে টিকাঘাটতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তবু সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রাদুর্ভাবের পেছনে বড় কারণ টিকাদানে ঘাটতি। আক্রান্তদের ৮৩ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে এবং হাসপাতালে ভর্তি রোগীর ৭৯ শতাংশই পাঁচ বছরের কম বয়সী। দুই বছরের নিচের শিশুদের হার ৬৬ শতাংশ। জরুরি টিকাদান অভিযান জাতীয় টিকাদান কারিগরি উপদেষ্টা কমিটি (এনআইটিএজি) ৩০ মার্চ দেশব্যাপী হাম-রুবেলা বা এমআর টিকাদান কর্মসূচি অনুমোদন করে। ৫ এপ্রিল অগ্রাধিকারপ্রাপ্ত ১৮ জেলার ৩০ উপজেলায় এ কর্মসূচি শুরু হয় এবং ২০ এপ্রিল থেকে দেশব্যাপী কর্মসূচি চালু হয়। তবে এই অভিযান

শুরু হওয়ার পরও মৃত্যুর মিছিল থামছে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধযোগ্য এই রোগে শত শত শিশুর মৃত্যু রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি বড় ব্যর্থতার চিত্র তুলে ধরছে। সময়মতো টিকা নিশ্চিত করা গেলে এই বিপর্যয় এড়ানো সম্ভব ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম