কোরবানির সরঞ্জাম বিক্রি হচ্ছে অনলাইনে, বাজারে ক্রেতা কম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

কোরবানির সরঞ্জাম বিক্রি হচ্ছে অনলাইনে, বাজারে ক্রেতা কম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
ঈদুল আজহা এলেই ছুরি-চাপাতি কেনাবেচার বড় জায়গা কারওয়ান বাজারে শুরু হয় ব্যস্ততা। পশু কোরবানির জন্য ছুরি-চাপাতির পাশাপাশি বটি ও দা তৈরিতে দিনরাত কাজ করেন কামাররা। আগুনে লোহা গলিয়ে তৈরি হয় পশু কোরবানির ধারালো অস্ত্র। কিন্তু এবার বেচাকেনার চিত্র কিছুটা ভিন্ন। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, এই ঈদে প্রত্যাশামাফিক বিক্রি হচ্ছে না পশু কোরবানির উপকরণ। আজ মঙ্গলবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, কেউ কেউ দোকানগুলোতে ছুরি হাতে নিয়ে দেখছেন, কেউ চাপাতির ওজন ও লোহা দেখে দামাদামি করছেন। তবে বিক্রেতাদের ভাষ্য, ক্রেতার উপস্থিতি এবার কম, আগের বছরের মতো ভিড় নেই। এবার কোরবানির উপকরণ বিক্রি তুলনামূলক কম। কারণ, বেশিরভাগ ক্রেতা অনলাইনে কোরবানির সরঞ্জাম কিনছেন। ব্যবসায়ীদের

অভিযোগ, বিভিন্ন অনলাইন পেজে কম দামে কোরবানির সরঞ্জাম বিক্রি করায় কারওয়ান বাজারে তাদের ব্যবসায় ভাটা পড়েছে। অনেকে বাজারে না এসে ঘরে বসে অর্ডার দিচ্ছেন। ব্যবসায়ী ছলিম আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও ট্যাক্স দিয়ে ব্যবসা করছি। কিন্তু অনলাইন পেইজগুলো নিজেদের কারওয়ান বাজারের কারখানার মালিক দাবি করে ক্রেতাদের বিভ্রান্ত করছে।’ তিনি জানান, বর্তমানে গরু জবাইয়ের ছুরি প্রতি পিস ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। চাপাতির কেজি ৬০০ থেকে ৭০০ টাকা, বটির দাম প্রতিকেজি ৬০০ থেকে ১২০০ টাকা। আর মাংস কাটার ছোট ছুরির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। ভোলা হার্ডওয়্যারের বিক্রেতা খায়রুল বাশার বলেন, ‘আগে এই সময়ে দোকানে দাঁড়ানোর জায়গা থাকত

না। এখন অনলাইনে পেইজগুলো সুন্দরভাবে পণ্য উপস্থাপন করায় মানুষ আকৃষ্ট হচ্ছে, বাজারে আসছে না।’ তবে সব ব্যবসায়ীর অভিজ্ঞতা এক নয়। ঈদ যত এগিয়ে আসছে 'মা জননী' দোকানে বিক্রি তত বাড়ছে। বিক্রেতা আসলাম উদ্দিন বলেন, 'দোকানে সরাসরি বিক্রির পাশাপাশি আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি। তুলনামূলক অনলাইনেই বিক্রি হচ্ছে বেশি।' যানজট পেরিয়ে অনেক ক্রেতা আর বাজারে আসতে চাইছেন না বলে উল্লেখ করেন তিনি। এদিকে, ছুরি-চাপাতির বাড়তি দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। মালিবাগ থেকে আসা মো. আতিক বলেন, ‘ছুরি-চাপাতির দাম গত বছরের তুলনায় এবার বেশি। গরুর দামও তো এবার বেশি। সব মিলিয়ে এবার ব্যয় বেড়ে গেছে।’ একই কথা বলেন মোহাম্মদপুরের বাসিন্দা হাকিম মিয়া। কারওয়ান বাজারে ছুরি-চাপাতির দাম

এবার একটু বেশি বলে অভিযোগ করেন তিনি। হাকিম মিয়া বলেন, 'বাজারে একটা চাপাতি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। আর অনলাইনে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আবার ডেলিভারি চার্জ ফ্রি। তাই অনেকে অনলাইনে অর্ডার করছেন। একদিকে বাজারে যেতে হচ্ছে না, অন্যদিকে দামে কম।' এবার অনলাইনে জয় স্টিল, হ্যারিকেন মার্ট, সাইফুল এক্সপ্রেস লিমিডেট, গ্যাজেট এন্ড ইলেক্ট্রো বিডিসহ বিভিন্ন ফেসবুক পেইজে কোরবানির সরঞ্জাম বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দুজন হলেন মো. রাসেল ও সুজন মিয়া। তারা জানান, ঘরে বসে অনেক ক্রেতা রিভিউ দেখে অর্ডার দিচ্ছেন। ছুরি-চাপাতি বহন করাটাও ঝুঁকিপূর্ণ। তাই অনেক অনলাইনে অর্ডার করছেন। পশু কোরবানির সরঞ্জামের দাম বাড়ার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা জানান, কাঁচামাল অর্থাৎ লোহা কয়লা

ও শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে, যে কারণে দাম কিছুটা বেড়েছে ছুরি-চাপাতির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২ চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, বিক্রি করবে অত্যাধুনিক সমরাস্ত্র বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং… ‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই ৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ মাদ্রাসার বাথরুমে ছাত্রের মরদেহ: গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস রাজাকারের পোস্টার ঘিরে বিতর্ক: বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘাতের জেরে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ২৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও এবং অপহরণের ঘটনায় এনসিপি নেতাকে অব্যাহতি সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ