পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
বাংলাদেশ যতদ্রুত হাম–রুবেলার টিকা যোগাড় করেছে, এত অল্প দিনে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ টিকা জোগাড় করতে পারেনি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ ১১ই মে, সোমবার বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষ সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম–রুবেলা মোকাবিলার জন্য ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। এত অল্প দিনে আমরা যে ভ্যাকসিন যোগাড় করেছি; তা পৃথিবির ইতিহাসে কোনো দেশ আজ পর্যন্ত পারেনি। এখন আমাদের রোগীর সংখ্যা কমে আসছে। বিগত সরকার টিকাও সংগ্রহ করেনি, প্রচারণাও চালায়নি। তিনি আরও দাবি করেন, সবার জন্য সুস্বাস্থ্য হলো আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। তিনি বলেন, আজ এখানে আসলাম। একজন অনুপস্থিত

স্টাফকে ক্লোজ করেছি মিথ্যে বলার জন্য। দালালদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। হাসপাতালের পরিবেশ ভালো করতে বলেছি। আগামী ৩/৪ মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে আগামী জুলাই থেকে এক লাখ জনবল নিয়োগ করা হবে। তিনি আরও দাবি করেন, ১৭ বছরের দুঃশাসন আমাদের হাতে কোন টাকা পয়সা দিয়ে যায়নি, ডাক্তার নিয়োগ দিয়ে যায়নি। এতসব সমস্যা এক রাতে ওভারকাম করা যাবে না। মন্ত্রী বলেন, হামের সংক্রমণ পুরো বন্ধ হয়নি, সময় লাগবে। শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত সময় লাগবে। ডেঙ্গুর জন্য আমরা ইতোমধ্যেও প্রস্তুতি নিয়েছি। আমরা প্রতিরোধের দিকে এগুচ্ছি। ডেঙ্গু মোকাবিলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি। মন্ত্রী বলেন,

কোনো কিছুর তদন্ত নিয়ে আমি উৎসাহী নই, তদন্ত হলো পেছনের কথা, এটা পরের কথা, আগে শিশুদের বাঁচিয়ে নিই। এর আগে হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টার দিকে বরিশালে ১০০ শয্যার বরিশাল জেনারেল হাসপাতালে পৌঁছান তিনি। কাজে অবহেলার দায়ে একজন টিকেট ক্লার্ককে ক্লোজ করেন মন্ত্রী। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাদপাতাল পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট